• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে চুইঝাল বিক্রি করে সফল উদ্যোক্তা মামুন করেছেন নিজের বাড়ি।

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি ||

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিখ্যাত ও জনপ্রিয় মসলার নাম চুইঝাল। অনলাইনে এই চুইঝাল বিক্রি করে সফল হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের মোঃ মামুন ।

করোনাকালে কাজ হারিয়ে হতাশ না হয়ে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে ব্যাবসা শুরু করেন মামুন । স্থানীয় বাজার থেকে চুইঝাল কিনে অনলাইনে বিক্রয় করে প্রথম থেকেই ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি ।

চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে বাড়ির আঙিনায় নিজেই চারা উৎপাদন শুরু করেন মামুন। বর্তমানে অনলাইনে চুইঝালের তৈরি আচার, চুইঝালের গুড়া ও চারা বিক্রি করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন তিনি। সঠিক দিক নির্দেশনা ও সরকারি সহায়তা পেলে চুইঝাল চাষের মাধ্যমে জেলায় নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে মনে করেন এ উদ্যোক্তা ।

নিজের সফলতার কথা বলতে গিয়ে মামুন বলেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাসের সময় কাজ হারিয়ে আতঙ্কে হতাশায় বাড়িতে কর্মহীন সময় কাটছিল। এসময় স্থানীয় বাজার থেকে অল্প কিছু চুইঝাল কিনে এনে অনলাইনে পরীক্ষামূলক বিজ্ঞাপন দিই । প্রথম থেকেই ব্যাপক সাড়া পেতে থাকি। অল্প সময়ের ভিতরে ডেলিভারি দিতে পারায় ক্রেতারা আমার প্রতি আস্থা অর্জন করেছে। অনলাইনে কাচা চুই ঝালের পাশাপাশি আচার এবং গুড়া মসলার ও বেশ চাহিদা রয়েছে। মামুন এর প্রথম দিকে চুইঝাল বাজার থেকে কিনে এনে বিক্রি করলেও এখন নিজেই বাড়ির আঙিনায় দেশি পদ্ধতিতে চাষ শুরু করেছে। এখন বাড়ির আঙ্গিনা সহ বিভিন্ন জায়গাতে ১০০ থেকে ১২০ টি চুইঝালের গাছ রয়েছে। এখন তার কাছ থেকে অনেকেই চুই ঝালের চারা সংগ্রহ করছে।

কাঠালতলা গ্রামের জনি বলেন, অনলাইনে মামুনের চুইঝাল ব্যাবসায় সফলতা আমাদের এলাকার অন্য যুবকদের অনুপ্রাণিত করছে। এমনকি আমি নিজে মামুনের কাছ থেকে চুইঝাল গাছ নিয়ে ব্যাবসা শুরু করেছি। আমি নিজে একটি চুইঝাল গাছ প্রায় ৫ হাজার টাকায় বিক্রি ও করেছি।মাত্র ৪ বছরে মামুনের সফলতা দেখে আমিসহ এলাকার অনেকেই চুইঝালের চারা সংগ্রহ করছে। এছাড়া অনলাইনের পশাপাশি সরাসরিও অনেকে মামুনের কাছ থেকে চুইঝালের আচার, গুড়া এবং চুইয়ের কাঁচা ডাল সংগ্রহ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বাগেরহাট জেলায় চুইঝালের বেশ চাহিদা রয়েছে। জেলার বিভিন্ন এলাকাতে লতা জতীয় চুইঝাল চাষ হয়ে থাকে। মসলা হিসেবে স্বাস্থ্যের জন্যও এটা উপকারী। যদি কোনো চাষি চুইঝাল চাষ করতে আমাদের সহযোগীতা চায় তাহলে এ বিষয়ে তাদের সকল ধরনের পরামর্শ, প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণ প্রদান করা হবে।##

–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category