• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে চোরের ছুরিকাঘাতে আহত-৪, আটক-১

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের ফকিরহাটে এক চোরের ছুড়িকাঘাতে নারীসহ ৪জন আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রæয়ারি) গভীর রাতে উপজেলার কাঠালতলা গ্রামে মৃত আকবর আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ছুড়িকাঘাতে আহত চারজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) সকালে চুরির অপরাধে জড়িত থাকার অভিযোগে ফকিরহাটের আট্টাকী এলাকা থেকে ভাংগাড়ি ব্যবসায়ি মাহবুব সেখ (৩০) কে আটক করেছে পুলিশ। আটককৃত মাহবুব পিরোজপুর এলাকার মৃত সুরোত আলীর ছেলে।
আহতরা হলেন, মৃত আকবর আলীর মেয়ে সুমি আক্তার (৩৫), সুমির স্বামী আতিকুর রহমান (৪৫), পাশের বাড়ীর ভাড়াটিয়া ইজিবাইক চালক মামুন খান (৪৫) ও দিনমুজুর মো. শাহাজাহান (৬০)। এদের মধ্যে সুমির অবস্থায় আশঙ্কাজনক।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মৃত আকবর আলীর বাড়ীর টয়লেটের ফাঁকা অংশ থেকে চোর প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে চোরকে ধরতে যায়। চারজনকে ছুড়কাঘাত করে চোর পালিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আলীমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মাহবুব শেখ নামের এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের সকলে হাসপাতালে থাকায় কোন মালামাল চুরি হয়েছে কিনা এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category