• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে ছুরিকাঘাতে রাজমিস্ত্রির মৃত্যু, আটক ১

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটে চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (০২ জুলাই) রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় আব্বাস শেখ (৪৮) নামের এক ব্যক্তির ছুড়িকাঘাতে ওই রাজমিস্ত্রির মৃত্যু হয়। ছুরিকাঘাতকারী আব্বাস শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত আনোয়ার মোল্লা মাঠরাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে। আটক ছুরিকাঘাতকারী আব্বাস শেখ উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্বাস খুবই দূরন্ত প্রকৃতির লোক । সব সময় তার কাছে ছুরি থাকে। আজকে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাত করে আনোয়ার মোল্লাকে মেরে ফেলেছে। এর আগেও কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে আব্বাসের বিরুদ্ধে ।

এদিকে নিহত আনোয়ার মোল্লার স্ত্রী রেহানা বেগম রাতে বাগেরহাট সদরহাসপালে সাংবাদিকদের জানান, আটক আব্বাস শেখ একজন পাগল আমাদের তার বিরুদ্বে কোন অভিযোগ নেই আল্লাহ বিচার করবে । তিনি আরো তার স্বামীর লাশের ময়না তদন্তছাড়া নিতে চাই ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, চোখে লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতকারী আব্বাস মোল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category