• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিসব উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, যুবলীগ, ছাত্র লীগ, জেলা বিএনপি, মহিলা দল, সমাজতান্ত্রিক দল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি পিসি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। এরপরেই বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসব কর্মসূচিতে দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।
পরে সকাল সাড়ে ৮টায় শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ওড়ানো হয়। বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। বক্তব্য শেষে বাগেরহাট জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বাগেরহাট সরকারি পিসি কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা কারাগার, বাগেরহাট জেলা হাসপাতাল, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। জেলা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category