• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে পাচারকালে সুন্ধী কচ্ছপ উদ্ধার

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিউধরা বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করে সুন্দরবনের একটি পুকুরে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বাজারে বিক্রি করতে আনে এক পাচারকারী। সিপিজি সদস্যরা দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি বনবিভাগের সদস্যদের নিয়ে সাথে সাথে সেখানে অভিযান চালালে ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়। উদ্ধার করা কচ্ছপটি মিঠা পানির বিরল প্রজাতির। এর ওজন এক কেজি। পরে সকাল ১১টায় এটিকে জিউধারা স্টেশন অফিসের একটি পুকুরে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে নভেম্বরের শেষ দিকে জিউধারার সোমাদ্দারখালী এলাকা থেকে আরও একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। সেটিও তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category