• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি। ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা
চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। গত ২৭ মার্চ রাত থেকে তিন দিন ধরে এ লুটপাটের ঘটনা ঘটে। জেলার মোরেলগঞ্জউপজেলার তেলিগাতী ইউনিয়নের গাজীর ঘাট এলাকার শিকদার মহলে
এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত আব্দুল হক শিকদার জানান, উপজেলার তেলিগাতি ইউনিয়নের গাজীর
ঘাট গ্রামে কৃষক আব্দুল হক শিকদার সঙ্গে প্রতিবেশী ওয়াহিদুল গাজীর
দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন
গভীর রাতে ওয়াহিদুল গাজী, হোসেন হাজরা, আলাউদ্দিন, সেন্টু, মহিদুল
মাস্টার,জামাল শেখ, সুমন শেখ, তারেক রহমান ও সোবান শেখ সহ ২০ থেকে ২৫
সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আব্দুল হক শিকদার, আব্দুর রব শিকদার ও তার
ভাইয়ের বাড়িতে রাতের আধারে ঘরের বেড়া কেটে ঢুক তাদের পরিবারের সদস্যদের
চোখ ,হাত ও পা বেধে ঘরের বাইরে এনে ভাংচুর, নগদ অর্থসহ মূল্যবান মালামাল
লুট করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিমাবাদ কলেজের ছাত্রী সাংবাদিকদের
জানায়, তারেক , সেন্টু হাজরা, হাসিব গাজী অস্ত্রের মূখে জিম্মি করে আমাকে
ও আমার আম্মুকে হাত, পা বেধে ঘরের বাইরে বের করে আমাদের ঘরে কাঠের
বাক্্রায় থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিস পত্র লুট করে ঘরবাড়ি আগুন দিয়ে
সব পুড়ে ছাই করে দিয়েছে ওরা। আমি ওদের কাছে বলেছিলাম আমার কলেজ ব্যাগটি
ফিরিয়ে দিতে আর আমার কিছু চাইনা। ওরা আমাকে তা দেয়নি। আমরা এখন খোলা
আকাশের নিচে বসবাস করছি। আমরা এই অন্যায়ের বিচার চাই।
ওয়াহিদুল গাজী নিজেকে নির্দোশ দাবী করে বলেছেন এই ঘটনার সাথে আমার কোন
ধরনের সম্পৃক্ততা থাকলে আমি আমার শাস্তি দাবী করি । একটি মহল পরিকল্পিত
ভাবে আমাকে এঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বাগেরহাট মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category