• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত।

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মহা অষ্টমীর মহাপ্রাণ হলো কুমারী পূজা। প্রতিবারের মতো বাগেরহাটের রামকৃষ্ণ আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বর্ণিল ধর্মীয় আবহে, আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।
শুক্রবার (১১ অক্টোবর) মহাষ্টমীর সকালে বাগেরহাটের রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

কুমারী পূজা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবীর উপস্থিতি দেখতেন। এ কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পূজার ব্যবস্থা করেন।

পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যে বাগেরহাটে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। শাঁখের ধ্বনি আর ঢাকের বাদ্যতে ভক্তদের পদচারণায় আজ মুখর ছিল শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর পূজামণ্ডপ। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে মণ্ডপগুলোতে ছিল লোকে লোকারণ্য। প্রতিটি মণ্ডপে প্রশাসনের কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে চলছে পূজা অর্চনা।

পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অধিকাংশ মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category