• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে শিক্ষকের জমি দখল ও হয়রাণির অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোষনা এলাকার মোল্লা কাইজার আলী নামের এক শিক্ষকের জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিপক্ষ আবুল কালাম জমি দখলে রাখতে, তাকে নানা ভাবে হয়রানিও করছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, সুন্দরঘোনা মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু জমিতে ভূমিহীন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে থাকতে দিয়েছিলাম্ । কিন্তু আমাদের উদারতার সুযোগ নিয়ে আবুল কালাম আজাদ ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের অপচেষ্টা করে আসছিল। আওয়ামী সরকারের আমলে জোরপূর্বক তারা আমাদের জমিতে বেরা দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় বেআইনি বেড়া উপড়ে ফেলি। এরপরেও তাদের অপচেষ্টা থেমে নেই।

সম্প্রতি তারা আমাদের উপর হামলা করে। আমার সন্তানরা আমাকে বাঁচাতে আসলে ওই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা আমাদের জন্য অস্বস্তির। তাদের নির্যাতনের পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে।

এছাড়া মিথ্যা অভিযোগে মামলা দিয়ে আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্য করার চেষ্টা করছে। আমরা এই অত্যাচারীর বিচার চাই। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category