• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে সাংবাদিককে মারধরের ঘটনায় স্মারক লিপি প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক সাংবাদিককে মারধরের অভিযোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারক লিপি প্রদান করেছেন বাগেরহাটে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। রবিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত হয়ে এ স্মারক লিপি প্রদান করেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও আজকালের খবরের বাগেরহাট জেলা প্রতিনিধি আলামিন খান সুমনের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর শুনে বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আলামিন খান সুমনকে হত্যার হুমকি দেয় ।

উল্লেখ্য গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আলামিন খান সুমন তার নিজের বাড়ির গাছ কাটার খবর পেয়ে সেখানে যায়। গাছ কাটার কারন জানতে চাইলেই বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক ক্ষিপ্ত হয় সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেন ও সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে চিকিৎসার জন্য সাংবাদিক আল আমিন খান সুমনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আল আমিন খান সুমন বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category