• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম ওরফে তানু ভুইয়া হত্যার মুল হোতা ফরিদ শেখ সহ ৯ জন আটক অস্ত্র ও গুলি উদ্ধার

দিনকাল বিডি / ৩৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক নুরে আলম তানু ভুইয়া (৩৫) হত্যাকান্ডের ২২ ঘন্টার মধ্যে হত্যার প্রধান অভিযুক্ত ফরিদ শেখ সহ ৯ জন কে আটক করেছে বাগেরহাট পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত ১টি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। নিহত তানু ভুইয়ার স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় ১৭ (সতের) জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । 

রবিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রেসব্রিফিং করে আটকৃতদের নাম ঠিকানা প্রকাশ করেন ।
গ্রেফতারকৃতরা হলো হত্যাকান্ডের মুলহোতা বাগেরহাটে শহরের বাসাবাটি এলাকার টুটুল শেখের ছেলে ফরিদ শেখ (২৮), জামাল মিস্ত্রীর ছেলে মনির (২৬), আলী আকবরের ছেলে রাতুল শেখ, সোবহানের ছেলে সিরাজুল (২৭), এসমাইল শেখের ছেলে আলামিন (৩০) , রুস্তমের ছেলে সুমন (২৬), বাসাবাটি, কাড়াপাড়ার সোহাগ (২৫), পুর্ববাসাবাটির মোসলেম শেখের ছেলে মুকুল শেখ (৫৩), ও বাসাবাটি মৃত সোবহান শেখের ছেলে কবির শেখ (৫০) ।
আটক কৃতরা পিরোজপুরে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় ফরিদ শেখের ফুফুবাড়ীতে আত্মগোপন করে ছিল বলে পুলিশ জানায়। পরে গোপন সংবাদে খবর পেয়ে শনিবার গভীর রাতে ডিবি, ডিএসবি ও থানা পুলিশ যৌথ ভাবে আসামীদের আটক করতে সক্ষম হয়।
শুক্র বার রাত সাড়ে ৯টার দিকে আটককৃতরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ওরফে তানু ভূইয়াকে গুলি করে হত্যা করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা এলাকায় আধিপত্য বিস্তারের কারণে এই হত্যা কান্ডটি ঘটিয়েছে বলে পুলিশকে জানয়েছে বলে পুলিশ সুপার জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category