• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে ৮কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মো. তুহিন শেখ (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও মো. তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড়ে মাদকের একটি বড় চালান হাত বদরের সময় সোমবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময়ে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মো. তুহিন শেখ (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর দুই দুই মাদক কারবারিকে বিকালে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category