• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এর আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।

সকাল ১১ টায় বাঘা পৌরসভার সামনে মানববন্ধন শেষে বাঘা পৌর সভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- অ্যাম্বাসেডর সুরুজ্জামান সুরুজ।

দি হাঙ্গার প্রজেক্টের বাঘা উপজেলা সমন্বয়কারী উত্তম কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী ও নওগা আঞ্চলিক সমন্বয়কারী (ফিল্ড কোঅর্ডিনেটর) রোকনুজ্জামান আহম্মেদ,

বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, বাঘা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, এনজিও প্রতিনিধি আবু বাক্কার, বিএনপির নেতা বাবুল ইসলাম, আমিরুল ইসলাম,মাসুদ করিম, জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মাওলানা মুহাম্মদ সাজেদুর রহমান,

ফারহানা দিল আফরোজ রুমি, সেলিনা আক্তার শাপলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, আওয়ামীলীগ নেত্রী শরিফা বেগম, আওয়ামীলীগ নেতা মহাসিন আলী, জাতীয় পার্টির বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক সুলতান আলী, ইমাম সাখাওয়াত হোসেন পলাশ।

বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; এটি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে। তরুণ প্রজন্মই সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পারে। এজন্য পরিবার,

শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার পথে এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন-চারঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল আক্তারসহ সংশ্লিষ্ট সদস্যগন। পরে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ণচঅএ) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category