• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগে নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি / ২২০ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ আওয়ামীলীগ,ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কবির হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বাঘা পৌর সভার নব নির্বাচিত মেয়র আক্কাছ আলীকে। পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০-০১-২০২৩) রাতে উপজেলার দক্ষিন মিলিক বাঘার মৃত আবুল কালামের ছেলে কবির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
কবির হোসেন তার এজাহারে উল্লেখ করেছেন, মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে বাড়ি থেকে রের হয়ে দেখেন, মামলার প্রধান আসামী পৌরসভার কলিগ্রাম এলাকার বাসিন্দা মৃত সোলায়মান হোসেনের ছেলে আক্কাছ আলীর নের্তৃত্বে মামলার অন্যান্য আসামীগন লোহার রড, পাইপ, চাইনিজ কুড়াল, লাঠি নিয়ে বাঘা টেলিফোন একচেঞ্জের সামনে বাংলাদেশ আওয়ামীলীগ,ছাত্রলীগের অফিসে অনাধিকার প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের নিষেধ করলে আসামীরা মারার জন্য ধাওয়া করে। রাস্তায় দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকলে আসামীরা অফিস থেকে বের হয়ে অফিসের সামনের একটি মোটর সাইকেল লোহার পাইপ দিয়ে ভাঙচুর করে। এতে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীদের কেউ কথা বলতে চাননি।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন,অফিস, বঙ্গবন্ধুর ছবি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
পরাজিত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টু বলেন,তার সমর্থকদের বাড়িতে হামলা, হুমকি ও বাড়ি ভাংচুর করা হয়েছে মর্মে এর আগেও মামলা দায়ের করা হয়েছে।
এসব অভিযোগ অস্বিকার করে বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, আ’লীগের মনোনয়ন না পেয়ে জনগনের সমর্থন নিয়ে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সহিংসতাকে আড়াল করতে নির্বাচনে আমার কোন ক্যাম্প ছিলনা। নির্বাচনী প্রচারনা করতে গিয়ে নৌকার সমর্থকরা প্রতিটি ধাপে ধাপে প্রতিবন্ধকতা করেছেন। জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে আমার সমর্থকদের হুমকি দিচ্ছে। তারা নিজেরাই বিভিন্নস্থানে ভাঙচুর করে আমার ও সমর্থকদের উপর মামলা দিচ্ছে এবং পুলিশকে দিয়ে হয়রানি ও আটক করানো হচ্ছে। যে মামলা দু’টি করা হয়েছে তা মিথ্যা অভিযোগ এনে করা হয়েছে বলে দাবি তার। তবে মামলা দুটিতে জামিন নিয়েছেন বলে জানান মেয়র।
মামলার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category