• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ,

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯-১০-২০২৩)বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে উপজেলার আটঘরি মোড়ে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারটিতে আগুন জ্বলতে দেখেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহি অফিসার,পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষনিক তা জানা যায়নি। কাউকে আটকের খবর জানা যায়নি।
জানা যায়,প্রাইভেট কারটি চালিয়ে রাজশাহী থেকে বাঘায় স্ত্রীর বড় বোনকে রাখতে যাচ্ছিলেন পুলিশ সার্জেন্ট শহিদুজ্জামান রিপন। তিনি রাজশাহী শহরে কর্মরত। প্রেষনে সারদা পুলিশ একাডেমিতে রয়েছেন। তিনি বলেন, রোববার সকাল ১১টার দিকে ঘটনাস্থল এলাকায় পৌঁছলে ১৫/২০ জনের পিকেটারের একটি দল গতি রোধ করে প্রথমে লাঠি দিয়ে প্রাইভেট কারে আঘাত করে। আতœ রক্ষায় কারে থেকে নেমে তারা দুরে চলে যান। পরে কারের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা ।
স্থানীয় মফিদুল ইসলাম জানান,বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে।
বাঘা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেসন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণ করার আগেই কারটি সম্পূর্ণ পুড়ে যায়।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, তাৎক্ষনিক কাউকে আটক করা হয়নি। তদন্ত পূর্বক জড়িতদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category