• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় সেবা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে টেকনোলজিস্ট’র ভুয়া স্বাক্ষরে রিপোর্ট প্রদানের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় চাকুরি ছেড়ে যাওয়া মেডিকেল টেকনোলজিস্ট এর নাম সংবলিত সিলে জাল স্বাক্ষর করে রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
জানা যায়, দীর্ঘদিন সেবা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করে আসছিলেন মেডিকেল টেকনোলজিস্ট মেহেদী হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত জুন মাসের প্রথম সপ্তাহে চাকরি ছেড়ে দেন তিনি। তবে চাকরি ছাড়ার পরও তার নাম সংবলিত সিলে স্বাক্ষর করে রিপোর্ট দিচ্ছে ডায়াগনস্টিক সেন্টারটি।
গত ১৯ জুলাই মেহেদী হাসানের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে মোঃ বানেজ (৬০)নামে এক রোগীকে টি.প্লাটিলেট পরীক্ষার দেওয়া রিপোর্টে এর সত্যতা পাওয়া গেছে। প্রদত্ত রিপোর্টে দেখা গেছে,তার ডেঙু সন্দেহে পরীক্ষার জন্য উপদেশ দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাব এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার(সেকমো) এবি আল ফিরোজ। মোঃ বানেজ বলেন, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। পরীক্ষার জন্য তার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে ।

মেহেদী হাসানের নাম সংবলিত সিলে রিপোর্ট দেওয়ার সত্যতা স্বীকার করে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারি বাদশা আলম দাবি করেন, বিশেষ কাজে বাঘায় এসেছিলেন, এসময় তাকে দিয়ে রিপোর্ট করিয়ে নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান বলেন, গত ২মাস আগে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চাকরি ছেড়ে দিয়ে অন্য এক প্রতিষ্ঠানে যোগদান করেছি। পরে সেখানে কোন রোগীর রিপোর্ট আমি দিই নাই। এরপরও তারা আমার সিল ও স্বাক্ষর ব্যবহার করে আসছে, এর দায়ভার আমি নিতে রাজি নই।

জানা যায়,উপজেলার অনেক ডায়াগনস্টিক সেন্টারে স্থায়ী কোন মেডিকেল টেকনোলজিস্ট নাই। যার কারণে না বুঝে বেশিরভাগ রোগী প্রতারিত হচ্ছেন। গরিব মানুষদের অসুস্থতার সুযোগ নিয়ে আয় করছে ডায়াগনস্টিক সেন্টার। ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানাও গুনেছেন- সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
ওই রোগীর রিপোর্টসহ দৃষ্টি আকর্ষন করা হলে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন,ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোঃ ফারুক বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category