• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় গনধর্ষনের স্বীকার এক নারির দায়ের করা মামলায় গ্রেপ্তার-১  

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) 

 রাজশাহীর বাঘায় গনধর্ষনের ঘটনায় ধর্ষিত নারি বাদি হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২জনকে আসামী করে বাঘা থানায় মামলা করেছে।  গত রোববার (১২-০১-২০২৫) এজাহার নামীয় আসামী শফিকুল সর্দার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত তফের সর্দারের ছেলে। গত ১১ জানুয়ারি’২৫ মধ্যরাতে রাজশাহীর বাঘা উপজেলার খানপুর বাজারের দক্ষিনে গনধর্ষনের ঘটনা ঘটে। পরের দিন ওই নারি বাঘা থানায় মামলা করেন। ধর্ষিতার বাড়ি চাপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামে। 

ওই নারি(শ্যামলী)’র শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়। সোমবার(১৩ জানুযারি’২৫) শফিকুল সর্দারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

পুলিশের ভাষ্য মতে, ৪০ বছর বয়সের ওই নারি  নিম্নবিত্ত পরিবারের সদস্য। বিবাহিত হলেও স্বামীকে ডিভোর্স দিয়ে সম্পর্ক  বিছিন্ন করেছে। তার দুই সন্তানও রয়েছে। কিছুটা স্বাধীনচেতা ওই নারি প্রতারকের পাল্লায় পড়ে গন ধর্ষনের স্বীকার হন। রাজশাহীর বাঘা উপজেলার খানপুর বাজারের দক্ষিনে চরের মধ্যে নিয়ে গিয়ে ৫ জন লোক পালাক্রমে ধর্ষন করে। 

  বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, গ্রেপ্তারকৃত শফিকুল সর্দারের সাথে আগে থেকেই ওই নারির যোগাযোগ ছিল। ঘটনার দিন  মুঠোফোনে যোগাযোগ করে টাকার লোভ দেখিয়ে তাকে বাঘায় নিয়ে আসে। পরে  চরের মধ্যে নিয়ে  গিয়ে রাতভর এজাহার নামীয় ৩জনসহ ৫ জন পালাক্রমে ধর্ষন করে। পরে তাকে দেওয়া টাকা নিয়ে নেয় ধর্ষকরা। মুঠোফোনের সুত্র ধরে এজাহার নামীয় আসামী শফিকুল সর্দারকে গ্রেপ্তার করা হয়।  অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category