• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় গোডাউনে আগুন, পুড়লো ৪ হাজার মন পাট

দিনকাল বিডি ২৪ / ২১১৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পাটের গোডাউনে অগ্নিকান্ডে ৯০ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নারায়নপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পাটের মালিক বিপদ কুমার সাহা চকরনারায়নপুর গ্রামের মুত ধীরেন্দনাথা সাহার ছেলে।

বিপদ কুমার সাহা বলেন, বুধবার রাত ৯টার দিকে গোডাউন বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে গোডাউনে আগুন লেগেছে বলে খবর পান। ঘটনাস্থলে এসে আগুন চলতে। দেখে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রন করলেও গোডাউনের ৪ হাজার মন পাট পুড়ে যায়। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

তিনি জানান, গোডাউনে কোন বিদ্যুতের সংযোগ নেই। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেতে ধারনা করছি শত্রæতা করে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৮ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বাঘা থানার ওসি (তদন্ত )সবুজ রানা বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category