• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় চাঁদাবাজ চক্রের মূলহোতা-সহ ৪ জন চাঁদাবাজ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় চাঁদাবাজ চক্রের মূলহোতা-সহ ৪ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (৬ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৫টায় বাঘা থানাধীন বাঘা পৌরসভার অর্ন্তগত বঙ্গবন্ধু চত্বরের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ -১৭৬০/-টাকা ও ১টি টালি খাতা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা চাঁদাবাজ চক্রের মূলহোতা মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭), সে বাঘা থানার, বাঘা পৌরসভা উত্তর মিলিক বাঘা এলাকার মোঃ জাহাব আলীর ছেলে, মোঃ সোহাগ আলী (২৬), একই থানার পলাশী ফতেপুর এলাকার মোঃ আঃ ওয়াছাব আলীর ছেলে, মোঃ আশাদুল (৩৫), সে পলিগ্রামের মৃত আস্তুল মন্ডলের ছেলে ও মোঃ বিপ্লব আহম্মেদ (২৯), সে নাটোর জেলার লালপুর থানার রাধাকান্তপুর এলাকার মৃত আঃ জলিলের ছেলে।

বুধবার (৭ ফেব্রæয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চাঁদাবাজরা স্বীকার করে জানায়, বাঘা থানাধীন বাঘা পৌরসভার অর্ন্তগত বঙ্গবন্ধু চত্বরের সামনের সড়ক থেকে অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের কাছ থেকে নিয়মিতভাবে সিরিয়াল-সহ বিভিন্ন নামে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে।

চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর ও মারধর করে চাঁদা আদায় করে। এছাড়াও তারা যানবাহন চলাচলে বাধাপ্রদান করে থাকে। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতেক সোপর্দ করেছে বাঘা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category