• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বাঘায় ৩৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ সংঘবদ্ধ মাদক চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (৮জুলাই) সকাল ৬টায় রাজশাহীর বাঘা থানাধীন কলিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ শামসুন্নাহার (২৫), সে রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম এলাকার ঝন্টু মালিথার স্ত্রী ও মোঃ রুবেল হোসেন (৩২), একই থানার আতারপাড়া এলাকার মোঃ ইব্রাহিম হাওলাদারের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সোমবার ভোর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহীর বাঘা থানাধীন কলিগ্রাম গ্রামে মাদক কারবারী মোঃ ঝন্টু মালিথার আমবাগানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য জনৈক ব্যক্তিরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ ৬জন মাদক কারবারীকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতিটের পেয়ে ২জন মাদক কারবারী রানা গোপী (৩৫), মোঃ ঝন্টু মালিথা (৩৭) পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক পাচার করে আসছিল। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category