• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘা পৌর নির্বাচন : মেয়র পদে মনোনয়ন প্রত্যাশি আক্কাছ আলীর মোটরসাইকেল শোডাউন

দিনকাল বিডি / ২৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

বাঘা(রাজশাহী) প্রতনিধি ঃ
রাজশাহীর বাঘা পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশাল শোডাউন করেছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলী। বুধবার (০৯-১১-২০২২) বিকেলে নারায়নপুর বাজার থেকে হাজারো মোটর সাইকেলে নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে গিয়ে শেষ করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে তার সমর্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।
আক্কাছ আলী বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামলীগের রাজনীতি করে আসছি। গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলাম। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছি। এবারও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার জানান, পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রার্থীতা নিয়ে আলোচনা হবে।
উল্লখ্য, সোমবার বাঘা পৌরসভার নির্বাচনে তফশিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। পৌরসভায় ৩১ হাজার ৬৩৬ ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category