• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে গণ অবস্থান ও মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সদ্য চালু হওয়া লালমনিরহাট – ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে গণ অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে গণ অবস্থান ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

গণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন – বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শমেস উদ্দিন বাবু, সাবেক সভাপতি মজনু হিরো, সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল কবীর, সন্ত্রাস ও নাশকতা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু রাম রায়, ইউপি সদস্য রানু মিয়া, যুবলীগ নেতা স্বপন রাম রায়, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লিমন মিয়া, মোশাররফ হোসেন সঞ্চয়, রাসেল মিয়া, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান হাবীব, জয়ন্ত সাহা যতনসহ সুধীজন।

বক্তাগণ অবিলম্বে জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ১ম দিন থেকেই যাত্রা বিরতি দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েত করার ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী-ঢাকা রুটে ট্রেনটির উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। ট্রেনটি লালমনিরহাটের পাটগ্রাম,বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

এদিকে লালমনিরহাটের আদিতমারী, রংপুরের পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ও সাদুল্লাপুরের নলডাঙ্গায় ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। এটি তাদের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category