• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বিএনপি একটি অবৈধ দল শিক্ষা মন্ত্রী .দীপু মনি এমপি

দিনকাল বিডি / ৩২৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

রফিকুল ইসলাম ইসজামালপুর প্রতিনিধিঃ
জামালপুর ইসলামপুরে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন বিএনপির জন্ম হচ্ছে একজন অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে। বিএনপি একটি অবৈধ দল তার জন্মটাই অবৈধ, তারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। তারা জনবিচ্ছিন্ন, নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতিটাকে ঘোলাটে করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।
। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন আছে তেমনি মাঠেও আছে, মাঠেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

শিক্ষা মন্ত্রী ইসলামপুর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল,সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. বাকী বিল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category