• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বিবাহের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ! ধর্ষক রায়হান গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিবাহের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবতীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ আবু রায়হানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫
শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মেহেরপুর সদর থানাধীন কলেজমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আবু রায়হান, রাজশাহীর বাগমারা থানার লাউবাড়িয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মোঃ আবু রায়হান ভুক্তভোগী যুবতীর প্রতিবেশী চাচাত ভাই। সে সুবাদে তারা পূর্ব পরিচিত এবং যুবতীর সাথে রায়হানের প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই সম্পর্কের জেরে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যুবতীকে ডেকে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতো রায়হান।

বিবাহের জন্য চাপ দিলে যুবতীর কোন কথায় কর্ণপাত করতো না প্রেমিক রায়হান। একপর্যায়ে (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাগমারা থানাধীন দ্বীপপুর ইউপির লাঘবাড়িয়া গ্রামে যুবতীর বসত বাড়ির শয়ন কক্ষে প্রবেশ করে রায়হান। ওই সময় সে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। যুবতী রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় যুবতী বাদী হয়ে রাজশাহীর বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক আবু রায়হান আত্বগোপনে চলে যায়।

পরে মামলার তদন্তকারী অফিসার ধর্ষক আবু রায়হানকে গ্রেফতারের জন্য র‌্যাব-৫, বরাবর মামলার কাপি প্রেরণ করেন। মামলার কপি গ্রহণের পর র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সঞ্জয় কুমার সরকার সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী এবং সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান, সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মেহেরপুর সদর থানাধীন কলেজমোড় এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়।
রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category