• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন নারী

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিল্ডিং নির্মান করছেন বিধবা নারী মোসাঃ সেলিনা (৫৫)। ঠিক মতো হাঁটতে পারেন না। বাড়িতেই থাকেন।
মঙ্গলবার (২৩ জুলাই) মহানগরীর কাজলা (অক্ট্রয় মোড়) বিলপাড়া এলাকায় একদল চাঁদাবাজ যায় তার বাড়িতে। তাদের দাবি, আপনি অবৈধভাবে বিল্ডিং নির্মান করছেন। আপনার কোন ছাড় নাই। আমাদের মিষ্টি খেতে টাকা দিতে হবে। নইলে আরডিএ থেকে লোক পাঠিয়ে আপনার কাজ বন্ধ করে দেবো। ভয়ে ওই নারী তাদের ১হাজার টাকা দিতে চায়। চাঁদাবাজদের দাবি, আমরা ১লাখের উপরে নেই। এরপর ওই নারী বলেন, বাবা তোমরা ১০ হাজার টাকা নাও।

শেষ পর্যন্ত ৫০হাজার টাকা নিয়ে চলে যায় চাঁদাবাজরা। এভাবেই কথাগুলি সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন অসহায় বিধবা নারী মোসাঃ সেলিনা। তিনি আরও বলেন, আমার ছেলে জামাইরা রাজশাহীর বাইরে থেকে পাবলিক কোম্পানীতে চাকরি করে। তারা অল্প অল্প করে টাকা আমার কাছে পাঠায়। সেই কষ্টের টাকা জমা করে একটি বাড়ি করছি। এ জন্যই দফায় দফায় আমার বাড়ির উপর ঝামেলা করে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা নিয়ে গেছে।

বিষয়টি বুধবার বিকালে স্থানীয়ভাবে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোবারক পারভেজ জানানো হয়। তিনি বলেন, থানায় এসে অভিযোগ দিতে বলেন, ব্যস্থা নেয়া হবে। এদিন রাত ৮টার দিকে মতিহার থানায় ওসি তদন্তের কাছে যান ওই দুই নারীর জামাই। তবে তার দুই জামাই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কোন অভিযোগ বা মামলা দায়ের করেননি। তারা ওসি তদন্তকে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার জন্য বলেছেন ওই নারীর এক জামাই।

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোবারক পারভেজ বলেন, সহযোগীতার অভাবে বড় বড় অপরাধ করেও ছাড় পেয়ে যাচ্ছে অপরাধীরা। ভুক্তভোগী অভিযোগ বা মামলা না দিলে আমরা কোন ব্যবস্থা নিতে পারি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category