• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের রাস্তাঘাট, বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা।

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রবিবারও (১৫ সেপ্টেম্বর) বাগেরহাটে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার বিকেল থেকে গততিনদিন ধরে বাগেরহাটের উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

টানা ভারী বর্ষনে এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ি ঘের তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা। এছাড়া এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করায় লোকজনের স্বাভাবিক কাজ-কর্মও বিঘ্নিত হচ্ছে। শহরে দোকাটপাট খুলেছে কম। তবে এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা।

দুপুরের দিকে শহর ঘুরে দেখা যায়, বাগেরহাট শহরের, মিঠাপুকুরপাড় মোড়সহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। পানিবন্দি পরিবারগুলো এখন দুর্বিসহ জীবনযাপন করছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। এদিকে গত ২৪ঘন্টায় বাগেরহাটে ১১৫মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category