• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বেনাপোল সীমান্তে ১০পিস স্বর্ণের বারসহ নারী আটক

দিনকাল বিডি / ২৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে (১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০পিস) স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। আটক রত্না পোর্ট থানার পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ব্যাটালিয়ন সদর খুলনা থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামস্থ একটি কলাবাগানে অভিযান চালিয়ে রত্নাকে আটক করে।পরে তার শরীরে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো লুকায়িত ১০পিস স্বর্ণেরবার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৮২ লাখ ৩৪হাজার আটশত টাকা।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category