• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ব্রিতে স্বল্প-মেয়াদী সহনশীল ধানের জাত উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে “হাওর অঞ্চলের জন্য স্বল্প-মেয়াদী ঠান্ডা-সহনশীল ধানের জাত উন্নয়ন” শীর্ষক প্রকল্পের গবেষণা অগ্রগতি ও কর্মপরিকল্পনা কর্মশালা বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হোমনাথ ভান্ডারি। উল্লেখ্য, কেজিএফ এর অর্থয়ানে ইজজও এবং ওজজও যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে, যা ২০২০ থেকে চলমান রয়েছে এবং ২০২৫ সালে শেষ হবে।
কর্মশালায় ইরির রাইস ব্রিডার এবং প্রকল্পের প্রধান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকল্পের গত চার বছরের ওভারভিউ উপস্থাপনা করেন। ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্পের প্রধান (ব্রি অংশ) ড. পার্থ সারথী বিশ্বাস ৪র্থ বছরের (২০২৩-২৪) কার্যক্রম ও গবেষণার ফলাফল এবং পরবর্তী বছরের (২০২৪-২৫) কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ এর পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ) ড. মো. আক্কাস আলী।
কর্মশালায় প্রধান অতিথি ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ব্রি উদ্ভাবিত একটি অগ্রগামী সারি হাওর অঞ্চলের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করায় ভবিষৎ এ এটি হাওর অঞ্চলের জন্য স্বল্প জীবনকালীন ঠান্ডা সহনশীল ধানের জাত হিসাবে অবমুক্ত হবে। যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় অবদান রাখবে। প্রধান অতিথি কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-কে ধন্যবাদ জানান এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের জন্য। তিনি বিশেষভাবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক এবং সস্প্রসারণ কর্মীদের ধন্যবাদ জানান এবং উল্লেখযোগ্য ফলাফলের জন্য প্রকল্পের ভবিষ্যত পরিকল্পনায় কর্মশালা থেকে আসা পরামর্শগুলিকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category