• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে: খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতা একসাথে ভালো কাজে সহযোগিতা করছে ও মন্দ কাজের কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় চত্ত¡রে কমিউনিটি পুলিশিং ডে-২০২২” র‌্যালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম সম্মুখযুদ্ধে প্রতিরোধ গড়ে বুকের তাঁজা রক্ত ঢেলে দিয়েছে। দেশের প্রয়োজনে তাঁরা আবারও এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
সাধন চন্দ্র মজুমদার বলেন, পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুকনিরোধসহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন যা সামাজিক শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, সলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খানসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category