• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ভাষা শহীদদের স্মরণে বেনাপোল পৌর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

ইমরান হোসেন বাগআঁচড়া প্রতিনিধি:

ভাষা শহীদদের স্মরণে বেনাপোল পৌর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেনাপোল পৌর এলাকার সর্বস্থরের মানুষ। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) ভোর হতেই সর্বস্থরের বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্থবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেনাপোল পৌর প্রেসক্লাব (বিপিপিসি)। সকাল ৯ টায় বেনাপোল বাজার নূর শপিং কমপ্লেক্স এর সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সরেজমিন বার্তার ষ্টাফ রিপোর্টার ও যশোর পোষ্টের সম্পাদক মাহামুদুল হাসান (বাবু),দৈনিক সকালের সময় ও দৈনিক প্রবাহের শার্শা প্রতিনিধি সুমন হোসাইন,দৈনিক প্রতিদিনের কণ্ঠের যুগ্ন-বার্তা সম্পাদক জাহিদ হাসান, দৈনিক গনতদন্ত শার্শা প্রতিনিধি এস এম মারুফ বিল্লাহ,দৈনিক আমার সংবাদের শার্শা উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন,দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক যশোর এর শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, দৈনিক বাংলার দূত স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, দৈনিক সুপ্রভাত শার্শা প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ, দৈনিক মানবাধিকার প্রতিদিন এর বেনাপোল প্রতিনিধি শাহবুদ্দিন শিহাব,বিডি প্রেস নিউজ২৪.কম এর শার্শা প্রতিনিধি ইমরান হোসেন,দৈনিক শ্যামবাজার পত্রিকার বেনাপোল প্রতিনিধি হাসানুজ্জামান হাসান,কলকতা টাইমস বাংলাদেশ প্রতিনিধি জহিরুল মিলন, দৈনিক শার্শা বার্তার শার্শা উপজেলা প্রতিনিধি টিটু মিলন।
এর পর বেনাপোল নূর শপিং কমপ্লেক্স এর অ-স্থায়ী কার্যলয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্টানটি পরিচালনা করেন বেনাপোল পৌর প্রেসক্লবের সদস্য ও দৈনিক বাংলার দূত স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category