• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সারা দেশের ন্যায় স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যাগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সমবেত হয়।
আলোচনা সভায় ভূমি প্রধান সহকারি কর্মকর্তা ইলিয়াস আহমেদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধরনী বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, ধরনীবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির জেলা সভাপতি মাসুদ রানা সরকার, বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রমুখ। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ভূমি সহকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ সরকারের ভূমি উন্নয়ন বিষয়ক তথ্য তুলে ধরে জনকল্যানের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category