• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ভূমিহীন ও গৃহহীন মুক্ত তালিকায় যোগ হল ত্রিশাল উপজেলা

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যে ভূমিহীন ও গৃহহীন মুক্ত তালিকায় যোগ হল ময়মনসিংহের ত্রিশাল উপজেলা।

বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ত্রিশাল উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেন।

সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর ও উপকারভোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে সুবিধাভোগীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ময়মনসিংহের পরিচালক ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান প্রমূখ।নতুন ৩৩ টি ঘরসহ ত্রিশাল উপজেলায় চার ধাপে মোট ১৫৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category