• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারের বুধপাড়ায় সুদ, জুয়া ও আইপিএল জুয়ার কারবার রমরমা

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

রাজশাহী অফিস: জুয়ার বিরুদ্ধে পুরো আরএমপি’ পুলিশ যখন তৎপর ঠিক এই সময় রাজশাহী মহানগরীর মতিহার থানার মধ্য বুধপাড়া এলাকায় জুয়া ও আইপিএল জুয়ার রমরমা চালাচ্ছে, জনৈক মাসুদ নামের এক ব্যক্তি। ওই এলাকার পপির আমবাগানে পাশে প্রতিদিনই বসছে জুয়ার আসর। শুধু এই জুয়াই নয়। বড় মাপের আইপিএল বাজিগর সে। এছাড়াও রয়েছে সুদের কারবার। এমনই অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, সুদ, জুয়ার আসর ও আইপিএল বাজিগর মাসুদ। তার ক্যাশিয়ার বাক্কার তার বন্ধু মুনতা, রকি ও রেজা। দীর্ঘ কয়েক বছর ধরে এইধরনের অপকর্ম চললেও তাদের জুয়ার আসর চলমান রয়েছে। সেই সাথে রয়েছে অবৈধ চড়া সুদ কারবার। পুলিশ মধ্য বুধপাড়া এলাকায় যায় না, এমন নয়। কিন্তু অজ্ঞাত কারণে তাদের জুয়ার কারবার বন্ধ হয় না।

স্থানীয় গৃববধূ উম্মে কুলসুম মনি জানায়, গত দুই বছর আগে বিপদে পড়ে দুই লাখ টাকা নিয়েছিলাম জুয়া ও সুদ কারবারি মাসুদের কাছে। মাসে ৩০ হাজার টাকা সুদ দিতে হত তাকে। ৫মাস সুদ দিতে পেরেছিলেন না গৃববধূ উম্মে কুলসুম। তাই চরম অত্যাচার করে মাসুদ। দাবি করে ১০ লাখ টাকা দিতে হবে। ৫মাসের সুদ হয় দেড় লাখ টাকা, আর নগদ দুই লাখ টাকা সর্বমোট সাড়ে তিন লাখ টাকা। কিন্তু মাসুদ তা কোন ভাবেই মানতে নারাজ। ১০ লাখ টাকাই দিতে হবে তাকে। শেষ পর্যন্ত প্রানে বাঁচতে মায়ের নামে থাকা জমি বিক্রি করে মাসুদের হাতে তুলে দিতে হয় ১০ লাখ টাকা।

এ ব্যপারে জানতে চাইলে মাসুদ জানায়, আমি একজন বেকার মানুষ। আমি এবং আমার পরিবারের কোন সদস্য সুদ ও জুয়া কারবারের সাথে জড়িত নহে। তবে বাগানে জুয়া খেলা হয় এটা সত্য। এখনও জুয়া খেলা হচ্ছে। আমি বছরে একবারও বাগানে যাই না। তবে কে জুয়ার আসর পরিচালনা করে তার নাম আমি বলতে চাচ্ছি না বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category