• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারের স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী মোহনপুরে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৩৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সাজ্জাদুর রহমান সিজানকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (২০ নভেম্বর) দুপুর দেড়টায় মোহনপুর থানাধীন বাকশৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ সাজ্জাদুর রহমান অরফে সিজান, সে রাজশাহীর বাগমারা থানার রুদ্রমুখা গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ডাঁসমারী হাই স্কুলের ৯ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে তুলে নিয়ে তার এক বন্ধুর বাড়ীতে টানা ৩দিন আটক রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দলের তৎপরতায় ধর্ষক সাজ্জাদুর রহমান সিজানকে মোহনপুর থেকে গ্রেফতার করা হয়।
সোমবার মহানগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category