• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারে বিদেশী পিস্তল,ওয়ান শুটারগান-সহ এক যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান ১টি ম্যাগজিন, ৪ রাউন্ডগুলি, ৪টি চাইনিজ কুড়াল ও ৫টি ধারালো ছুরি-সহ মোঃ নাহিন সুলতান সুপ্ত (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত সোয়া ২টায় মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর (পূর্বপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ নাহিন সুলতান সুপ্ত (২৩), সে মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর (পূর্বপাড়া) এলাকার মোঃ সালাহ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর সদস্যরা জানতে পারে, মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর (পূর্বপাড়া) এলাকায় মোঃ নাহিন সুলতান সুপ্ত’র বসত বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ী ঘেরাও করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২জন ব্যক্তি গেট খুলে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থলেই সুপ্তকে আটক করে র‌্যাব। তবে অপর ১জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের আঁধারে দেয়াল টপকিয়ে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে নাহিন সুলতান সুপ্ত জানায়, তার বসত বাড়িতে বিদেশী অস্ত্র ও বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র আছে। এ সময় র‌্যাব সদস্যরা বসতবাড়ীর বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে উপরোক্ত অস্ত্রগুলি উদ্ধার করে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মহানগরীর মতিহার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category