• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারে রাবি শিক্ষার্থীর গলায় চাকুধরে ছিনতাই; দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মতিহারে রাবি শিক্ষার্থীর গলায় চাকুধরে ব্যাগ এ্যান্ডড্রয়েড মোবাইল ছিনতাই করে পালানোর সময় দুইজন ছিনতাইকারীতে আটক করেছে সাধারণ জনতা। এ সময় তাদের গণধোলাই দিয়ে মতিহার থানা পুলিশে সোপর্দ করেছে।
শনিবার রাত ৯টার দিকে মহানগরীর মতিহার থানার নর্দান মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো: মোঃ মুন্না (২৫), সে মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা (কেদুর মোড়) এলাকার মোঃ দুলালের ছেলে ও মোঃ হাসিবুল ইসলাম হাসিব (২৩), সে একই থানার খরবোনা নদীরধার এলাকার মোঃ হাসান আলীর ছেলে।
অপর দিকে ভুক্তভোগী রাবি শিক্ষার্থী মনিরা আক্তার (২৩), তিনি রাবির সংস্কৃত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। থাকেন রাবির বেগম খালেদা জিয়া হলে।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক।
তিনি জানান, শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মনিরা আক্তার, অটোরিক্সা যোগে রাবিতে ফিরছিলেন। পথে মতিহার থানার নর্দান মোড়ে মুন্না ও হাসিব নামে দুই ছিনতাইকারী রিক্সা থামিয়ে শিক্ষার্থীর গলায় চাকু ধরে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় তারা শিক্ষাথীকে হুমকি দিয়ে বলে হৈচৈ করলে প্রাণে মেরে ফেলবো। এরপর তারা পালানোর সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার দিলে সাধারণ জনতা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে মতিহার থানায় খবর দেয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category