• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মতিহারে সিদ্ধার্থ হত্যা মামলার আসামি শরিফ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে আলোচিত কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী খলিলুল্লাহ ওরফে শরিফুল ওরফে শরিফকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) সকাল ১০টায় মতিহার থানার মির্জাপুর বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি খলিলুল্লাহ ওরফে শরিফুল ওরফে শরিফ (২২), সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর পশ্চিম পাড়া এলাকার মোঃ মোক্তার আলীর ছেলে।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজাহাতা লোকনাথ স্কুল মোড়ে তৎকালীন ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে পুলিশের চলন্ত ট্রাকে বোমা হামলা হয়। ওই হামলায় ৯জন পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের অবস্থান গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল সিদ্ধার্থ মৃত্যু বরণ করেন। ওই ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলার পলাতক আসামি খলিলুল্লাহ’র বিরুদ্ধে মহানগরীর মতিহার থানায় গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারেন, আসামি খলিলুল্লাহ মতিহার থানার মির্জাপুর পশ্চিম পাড়ায় তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, মতিহার বিভাগের উপ—পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ সাহাবুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স। এদিন গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category