• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ২২৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১১ নভেম্বর এদিনটি উপজেলা আওয়ামী যুবলীগ জাঁকজমকপূর্ণ ভাবে পালন করে। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রেজাউন নবী আনসারী বাবুর সভাপতিত্বে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম আরিফ,

সভাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউল হক কালাম, হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হিমান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, ছাত্র লীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাওছার আলী,শ্রমিক লীগ নেতা কাজী শাজাহান আলী,কৃষক লীগ সভাপতি ব্যাপ্পী ব্যার্নাজী প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নুরানি আলাল, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি,ডাঃ মজিবর রহমান, সহসাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ।এর আগে দলীয় কার্যালয়ে জাতিয় এবং দলীয় পতাকা উত্তোলন, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক-কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category