• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে আন্তঃজেলা মিটার চোর দলের সাত সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক ডিজিটাল মিটার আন্ত:জেলা চোর দলের সাত সদস্যকে চুরি যাওয়া মিটারসহ পুলিশ গ্রেফতার করেছে। গত ৮ জানুয়ারি রবিবার রাতে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলা সদরের আনন্দনগর গ্রামের মৃত লতিফ হোসেনের পুত্র মাসুদ রানা (৩২), ইসলাম মন্ডলের পুত্র শহীদ মন্ডল (৩২), কাদোয়া বটতলা পশ্চিমপাড়া গ্রামের রঞ্জু সরদারের পুত্র রবিন সরদার (২৫), আনোয়ার হোসেনের পুত্র আশিক হোসেন (২৩), চকরামপুর মৃধ্যাপাড়া গ্রামের কিনা হোসেনের পুত্র ইউসন হোসেন (২৪), হাবিবুর রহমানের পুত্র হারুন অর রশিদ (২৫) ও জয়পুরহাট জেলা সদরের শিমুলিয়া গ্রামের আব্দুল আলিম মন্ডলের পুত্র জাহাঙ্গীর আলম (৩০)। সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন শিল্প কলকারখানা এবং ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চুরি হয়। মিটার চোরেরা একটি চিরকুটে তাদের সাথে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে রেখে যায়। সেই নম্বরে যোগাযোগ করা হলে তারা চাঁদা দাবি করে। দাবির টাকা বিকাশে পরিশোধ করলে তারা চুরি যাওয়া মিটার ফেরৎ দেয়। থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া একটি মিটার ও চোরেদের ব্যবহৃত ছয়টি মোবাইলফোন সেট উদ্ধার করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category