• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে আন্তর্জাতিক মাতৃভাষার বই মেলার উদ্বোধন করেন এমপি ছলিম উদ্দিন তরফদার

দিনকাল বিডি / ২৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে জমে উঠেছে বই মেলা।এদিন সন্ধ্যায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে এ বই মেলার উদ্বোধন করেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ সময় শহীদ মিনার পাদদেশে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন,ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, আওয়ামী লীগ নেতা অজিত কুমার মন্ডল,সহকারী কমিশনার ভুমি নুসরাত জাহান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ মজিবর রহমান, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, যুগ্ম সম্পাদক হাফিজুল হক বকুল,ছাত্র লীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।আলোচনা সভা অন্তে ওইস্থানে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category