• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে কেন্দ্র সচিবকে শোকজ

দিনকাল বিডি / ২৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে নকল তুলে দেয়ার অভিযোগে উঠেছে।

এলাকায় জামায়েত ইসলামী দলের ডোনার হিসেবে পরিচিত প্রধান শিক্ষক মামুনর রশিদের অপকর্মের কারনে গত ১ সপ্তাহ আগে ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে আকর্ষিক অভিযান চালিয়ে নকল করার দ্বায়ে ৫ জন পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করেন।

এ প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবের বিরুদ্ধে নকল সরবরাহ এবং পরীক্ষার্থীদের বহিষ্কারের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশো হয়। জানা গেছে,এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ওই কেন্দ্র সচিবকে শোকজ নোটিশ দেন।অভিযুক্ত কেন্দ্র সচিবকে আগামী ২ অক্টোবর রবিবার শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই (ভোক) শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক এবং কর্মচারী অভিযোগ

করেন,ঘটনার দিন (ভোক)কেন্দ্রে দ্বায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপার ভাইজার ফরিদুল করিমের উপস্থিতিতেই নকলের মহাৎসব চলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে। নাম প্রকাশে অনিচ্ছুক ওইসব শিক্ষক ও কর্মচারীদের অভিযোগ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এ্যাকাডেমিক সুপার ভাইজার ফরিদুল করিম ওই শিক্ষা প্রতিষ্ঠানের অভিযুক্ত প্রধান শিক্ষক-কেন্দ্র সচিবের শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে,এ বিষয় নিয়ে রফাদফার জন্য রুদ্ধদ্বার বৈঠক করেন এবং শোকজ নোটিসের খসরা জবাব তৈরি করে দেন

এ্যাকাডেমিক সুপার ভাইজার ফরিদুল করিম। সুত্র মতে এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের বিদ্যালয় থেকে চলে যেতে বলেন সংশ্লিষ্ট কেন্দ্র সচিব। এ ব্যাপারে মুঠো ফোনে যোগাযোগ করা হলে শোকজ প্রাপ্তি স্বীকার করে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মামুনর রশিদ বলেন এ্যাকাডেমিক সুপার ভাইজার ফরিদুল করিম তার দ্বায়িত্ব পালন করতেই এদিন তার কার্যালয়ে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category