• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে ছয় জন আহত

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষদের হামলায় সাংবাদিকের পিতাসহ ছয় জন আহত হয়েছেন। আহতরা হলেন, সাংবাদিক মিজানুর রহমান মানিকের পিতা উপজেলার খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে লতিফর রহমান (৬১), তার ভাই আদম উদ্দিন (৫২), আলাউদ্দিন (৫৫), সাহাবুদ্দিন (৪২), স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও মেয়ে জান্নাতুল ফেরদৌস লতা (৪২)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত লতিফর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এব্যাপারে ওইগ্রামের ১০ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় যে, গত ১৪ মার্চ মঙ্গলবার সকালে তারা বিলমোহাম্মদপুর মৌজায় বিরোধপূর্ণ জমি দেখে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category