• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহা‌দেবপুরে পুলিশের বি‌শেষ অ‌ভিযানে সাজাপ্রাপ্তসহ ২০ জন গ্রেফতার

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন সাজাপ্রাপ্তসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনি ও রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২০ জনকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। এছাড়াও নারী শিশু নির্যাতন এবং মাদকসহ বিভিন্ন মামলায় আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বিনোদপুর গ্রামের নইমদ্দীনের পুত্র আতাউর রহমান, হরেকৃষ্ণপুর গ্রামের ইসমাইলের পুত্র কাওছার আলী, উপজেলা শহরের কলোনীপাড়ার এস্তেফানুস আলী মোল্লার পুত্র এস্তে সাহা আলম, আসলাম আলীর পুত্র রতন আলী, হাজরাপুকুর গ্রামের ইদ্রিস আলী মন্ডলের পুত্র এলাহী মন্ডল, আজাহার আলীর পুত্র বাবু ও এলাহী মন্ডলের স্ত্রী বিলকিস বেগম, আতুড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ রু‌বেল হো‌সেন, মাদিশহর গ্রামের মৃত রিয়াজ উ‌দ্দিন মন্ডলের ছেলে মোঃ আবু খা‌য়ের মন্ডল, আতুড়া পূর্বপাড়া গ্রামের গো‌বিন্দ মহন্তের ছেলে গৌরাঙ্গ ওরফে লাড্ডু মহন্ত, রঘুনাথপুর গ্রামের মোঃ আবুল হো‌সেনের ছেলে মোঃ রায়হান আলী, শিবগঞ্জ উত্তরপাড়ার আ‌নোয়ার হোসেনের ছেলে মোঃ ইমদাদ মিঞা, উজানী গ্রামের মোঃ মা‌জেদ আলীর ছেলে মোঃ হা‌ফিজুল ইসলাম, মৃত আব্দুল ম‌জিদের ছেলে মোঃ শাহীন মন্ডল, গোবিন্দপুর গ্রামের মৃত ত‌রেজ উ‌দ্দিনের ছেলে মোঃ আফজাল হো‌সেন, মোঃ আফজাল হো‌সেনের স্ত্রী মোছাঃ ম‌তিজান বি‌বি। এছাড়াও আদালত থেকে সাজাপ্রাপ্ত উপজেলার সারতা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ, কুঞ্জবন লক্ষণপুর গ্রামের মৃত তমির উ‌দ্দিনের ছেলে মোঃ আঃ ল‌তিফ মন্ডল, শহরাই উত্তরপাড়ার আব্বাস আলী মন্ডলের ছেলে মোঃ আজাহার আলী ও তার ভাই আসাদ আলী মন্ডলকে পুলিশ গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে এলাকায় এ বিশেষ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category