• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এদিন সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ, খাজুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন রহমান প্রমুখ।

এছাড়া কর্মসূচিতে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের নেতা এমদাদুল হক, প্রভাত ব্যাণার্জী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, উপ দপ্তর সম্পাদক মাস্টার ফণি ভূষণ মহন্ত, সাবেক জেলা পরিষদ সদস্য আদম আলী রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি অমিত কুমার ব্যাণার্জী বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাপস সরদার, উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জার্জিস আলম সুইট প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category