• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।এসব জয়িতাদের মধ্যে রয়েছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হওয়া উপজেলার কুঞ্জবন গ্রামের বুলবুল চৌধুরীর স্ত্রী ও সাংবাদিক মিজানুর

রহমান মানিকের বোন জান্নাতুল ফেরদাউস লতা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিস পাড়ার মরহুম সরদার মোকসেদ আহম্মেদের মেয়ে ও সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মিজানুর রহমানের স্ত্রী নাজনীন নাহার লায়লা, সফল জননী হিসেবে উপজেলা সদরের কলেজ পাড়ার আব্দুল লতিফ বাচ্চুর স্ত্রী নাজমা বেগম, নির্যাতনের

বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামের কবির উদ্দিনের মেয়ে শাবানা বানু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে মনোয়ারা বেগম। ৯ ডিসেম্বর শনিবার এ দিবস উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ

অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কামরুল হাসান সোহাগ। এ আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি ও সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচিত পাঁচজন জয়িতার হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category