• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার- ২

দিনকাল বিডি ২৪ / ৩৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যা কান্ডের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল ১৯ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে অবস্থিত ফয়েজ উদ্দীন কোল্ড স্টোরেজের অদুরে রাস্তার পাশ থেকে মামুন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুন নওগাঁ সদর উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের পুত্র। স্থানীয়দের ধারণা গত রাতের কোন এক সময় তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের ছানা মিয়ার পুত্র সজীব (২৬) ও কুমুড়িয়া গ্রামের দুলালের পুত্র সুমন (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category