• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে শিশু শিক্ষার্থী নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে
ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে
১০ মার্চ সোমবার দুপুরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার
সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী মাদ্রাসা পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক প্রতিবেশী ভাতিজার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনীকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায়
শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে
এলে দাদা আমিনুল ইসলাম ভুদি সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় এসে জানায়।
পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে
আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ
কয়েকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ
মামলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ভুদিকে গ্রেফতার করে সোমবার বিকেলে
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category