• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ লক্ষমাত্রার অতিরিক্ত সরিষা চাষ

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে হলুদ ফুলে ছেয়ে গেছে সরিষার মাঠ।মাঠে মাঠে সরিষার হলুদ ফুল দেখে ভালো ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি চলতি মৌসুমে হাট-বাজারে ন্যায্য দাম পাওয়ার আসায় চাষিরা সরিষা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। সোয়াবিনসহ ভোজ্য তেলের দাম ও চাহিদা বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে। উপজেলা কৃষি অফিসের একটি সুত্র জানায়,চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষমাত্রার অতিরিক্ত জমিতে এবার সরিষার চাষ হচ্ছে বলে কৃষকরা জানান।এ উপজেলায়, চলতি মৌসুমে কৃষি অফিসের সুত্রমতে বারী সরিষা-১৪ বীজ ২৭৯০ হেক্টর, বারী সরিষা-১৫ বীজ ২৫০ হেক্টর, বারী সরিষা-১৭ বীজ ৪৯০ হেক্টর, বারী সরিষা-১৮ বীজ ২৫ হেক্টর, বারী সরিষা-৯ বীজ ১৪৫ হেক্টর, বিনা সরিষা-৯ বীজ ২৫ হেক্টর ও বিএডিসি-১ বীজ ০৫ হেক্টর জমিতে বপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। উপজেলার হাতুড় গ্রামের কৃষক আমির হামজা, কাচলাপাড়া গ্রামের কৃষক বাবুল হোসেন, হাতুড় গ্রামের নিরেন বর্মন ও হাসানপুর গ্রামের কৃষক ইউনুছার রহমান হেফজুল জানান, আমন ধান কাটার পর ওই জমিতে রবি মৌসুমে সরিষা চাষের উদ্যোগ নেয়া হয়।সরিষার বীজ বপনের পর কয়েক দফা সেচের পানি দেয়া এবং পরিচর্যার মধ্যমে ৯০ থেকে ১শ”দিনের মধ্যে সরিষা পাকতে শুরু করে। সুত্রমতে সরিষা ক্ষেত ঘরে তোলার পর একই জমিতে বোরো ধান চাষে উদ্যোগ নেয় কৃষকরা। চলতি রবি মৌসুমে ৩ হাজার ৭৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণের সত্যতা নিশ্চিত করে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, চলতি মৌসুমে উপজেলার ১০ ইউনিয়নে ৬ হাজার ১৫০ জন আগ্রহী সরিষা চাষির মধ্যে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে।চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকলে উপজেলায় সরিষার বাম্পার ফলনের আসা কৃষকদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category