• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে ২০ কেজি গাঁজাসহ আটক ২

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের অন্তর্গত গৌছামারা পূর্বপাড়ার মৃত জজ মিয়ার ছেলে আল আমিন (৩৮) এবং একই গ্রামের মালো মিয়া’র ছেলে আনোয়ার হোসেন (২৫)।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় জুতার কার্টুনে ২০ কেজি গাঁজা নিয়ে অভিনব কায়দায় একটি সিএনজি গাড়ি যোগে নওগাঁ থেকে মহাদেবপুরের দিকে আসছিলেন ওই ২ মাদক কারবারি। এমন তথ্যের ভিত্তিতে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আখেড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি আল আমিন ও আনোয়ার হোসেনকে আটক করে। এসময় জুতার কার্টুনের ভেতরে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category