• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীতে চোখে মরিচ ছিটিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই !

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দিলীপ কুমার প্রমানিক (৬০),এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক। তিনি স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। তিনি জানান, শনিবারের বিক্রির ১২ লাখ টাকা মহাজনের বাসা থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিক্সার গতি রোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে চোখ জ্বালা পোড়া করে এবং তিনি চোখে অন্ধকার দেখেন এবং চিৎকার করেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙ্গুল কেটে দেয়। ধস্তাধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আশিক বলেন, চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড়ো হয়েছে। এ সময় রিক্সাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে সটকে পড়েন। যা তাকে সন্দেহভাজন করে তুলেছে।
দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন।
ঘটনার পরপরই বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি), সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
এ ব্যপারে বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। আশা করছি ছিনতাইকারিদের দ্রæত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category