• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীতে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মিন্টু গ্রেফতার

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (২৪ মার্চ) দিনগত রাত ৮টায় মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু (৩৮), সে মহানগরীর শাহমখদুম থানার ভ‚গরইল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, র াজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিহত মোঃ রুহুল আমিনের (৩৮) স্ত্রী মোসাঃ শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা ভাগাভাগিকে কেন্দ্র করে এজাহারনামীয় ১নং ও ২নং আসামীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এজাহারনামীয় ২নং আসামী মোঃ এনামুলকে (৫৫) কিল-ঘুষি মারে। সেই সময়ে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টুর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে নিহতের গলার কোপ মারলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায়।

ওই সময় তাকে দ্রæত এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করে। এদিন বেলা সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক আহত রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা পিতা বাদী শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর র‌্যাব-৫, এর ব্যপক তৎপরতায় হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টুকে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে শাহমখদুম থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category